২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি

Admin Published: May 4, 2026, 5:23 pm
হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি

ডিএনএন ডেস্ক: রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু; যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনও অংশে কম নয়।’’


গত মাসে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই যুদ্ধবিমান আইআরজিসির ভূপাতিত করার ঘটনার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার প্রস্তুত রাখুন; ঠিক যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে ছিল।’’


এদিকে, আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।’’



ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা বলেছে, দেশের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য তেহরান একটি সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।


এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, ‘‘এর একটিই ব্যাখ্যা হতে পারে, ট্রাম্পকে হয় অসম্ভব সামরিক অভিযান অথবা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাজে চুক্তির মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে।’’


সূত্র: এএফপি, আল জাজিরা।