স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পবিত্রতা রক্ষার পাশাপাশি মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রবিবার বিকেলে মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত জনসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান বা ছাদে গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না। ওই সময়ের মধ্যে আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়া রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। রবিবার রবিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।