পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাইপাস স্টেশনের কাছে ডহরশৈলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন চঞ্চল। ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পরিবারকে ভোরে জানানো হয়েছে।