ডিএনএন ডেস্কঃ নীলফামারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. রিফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রিফাত সংগলশী ইউনিয়নের বড় সংগলশী চেয়ারম্যানপাড়ার অহিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাচারী বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
জানা যায়, রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকটি স্থানীয়দের হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
ডিএনএন/৯ জুলাই/এলএস