২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

Admin Published: March 13, 2025, 3:32 pm
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।


 বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  উপজেলায় পরিষদের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পরিচয় পত্র স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।  


এদিকে জিয়াউর রহমান, মহরোমি খাতুন সহ সেবা গ্রহীতারা জানান, হঠাৎ এমন কর্মবিরতির কর্মসুচিতে ভোগান্তিতে পড়েছেন তারা।কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ , সহকারী  উপজেলা নির্বাচন অফিসার  মোঃ রবিউল আওয়ালসহ  নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।