স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, বিচারে দৃষ্টান্ত স্থাপন না হওয়ায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা বলেন, প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না। এমন ঘটনা প্রতিহতে সামাজিকভাবেও মানুষের সচেতনতার প্রয়োজন মনে করেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, উন্নয়নকর্মী সুব্রত পাল, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত ও আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমরন প্রমুখ।