২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহী নগরীতে ‘ডেভিল হান্টে’ ৮ জন গ্রেফতার

Admin Published: March 5, 2025, 4:50 pm
রাজশাহী নগরীতে ‘ডেভিল  হান্টে’ ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ডেভিল হান্টে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযানে আরো ৩২ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাজশাহী নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে অভিযুক্ত।

গ্রেফতারকৃতরা হলো, শাহমখদুম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতারুল আলম (৫৯), ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য বকুল (২৮), আওয়ামী লীগ কর্মী আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), ইমরান হোসেন ইমু (৩০), আবু সাঈদ (৩৫), সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), সুজন (৩৩) ও মুনজুর (২৮)। এরা সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।