২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীর পদ্মায় গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Admin Published: April 27, 2025, 5:23 pm
রাজশাহীর পদ্মায় গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)। সে নগরের কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।