২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চায় শুদ্বাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Admin Published: March 20, 2025, 11:54 pm
রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চায় শুদ্বাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আত্মশুদ্ধির প্রারম্ভিকতা এবং প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভুমিকা শীর্ষক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইয়েস ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের কারিগরি সহায়তায় বহরমপুর রেলক্রসিং সংলগ্ন মমতা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

তরুণ প্রজন্মের মানসিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষত ঈর্ষা, ঘৃনা বিদ্বেষ হতাশা কিবা টক্সিক রিলেশনে আত্মহননের মতো দুর্ঘটনা এড়াতে ব্যাতিক্রমী সেমিনারের উদ্যোগ নেয় ইয়েস ফাউন্ডেশন।

এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের  শতাধিক শিক্ষার্থী এ মোটিভেশনাল সেমিনারে রেজিষ্ট্রেশন করে। প্রবীণ চিকিৎসক মিডিয়া ব্যক্তিত্ব রোটারিয়ান ডা. ডিএম জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যতম বিশেষজ্ঞ  আলোচক হিসাবে অংশ নেন ব্যারিষ্টার দেওয়ান মামুনুর রশীদ। শিক্ষা সংবাদ ও বিদ্যাভবন গবেষণা কেন্দ্রের কর্নধার উদ্যোক্তা সংগঠনটির মহাসচিব হিসেবে তিনি অভিষেক বক্তব্য প্রদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের মেধাবী মুখ পিউপিলস ম্যাটস ও পদ্মা নার্সিং এর প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা সাইকিয়াট্রিস্ট শরীফ ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আলোচক ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল আওয়াল।  

বক্তারা কথিত  বিচ্যুত  সমাজ ব্যবস্থায়  হিংসা ঈর্ষা ঘৃনা হতাশা এমনকি আত্মহত্যার মতো অসংলগ্ন জীবনাচার থেকে সনাজকে   উৎপাদনশীল ও  সুনাগরিক গড়ার তাগিদ দেন। সেমিনারের অনুকূলে যৌক্তিক আলোচনার মাধ্যমে সোস্যাল এক্টিভিষ্ট এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধি এবং শুদ্বাচারের উদ্বুদ্ধ হতে সংযমের গুরুত্ব যা রমজানের সাথে সুসামঞ্জস্যপূর্ণ সেমিনারের প্রতিপাদ্যের পক্ষে তা আলোকপাত করেন। মমতা নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা পবিত্র কোরআন এবং সংগীতা গীতা পাঠ করে। এছাড়া পবিত্র বাইবেল থেকে বানী উদৃতি করে অমিতা টুডু।

রিয়াজুল ইসলামের সঞ্চালনায়  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  নওহাটা সরকারি স্কুলের  শিক্ষক সাবিনা সুলতানা,  প্রাইম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির এক্সিকিউটিভ ও ইউনিক নার্সিং কোচিং এর আলমাস আলী প্রমুখ