৩ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে বিএডিসি’র বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Admin Published: January 2, 2025, 11:03 pm
রাজশাহীতে বিএডিসি’র বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ২০২৪-২৫ সালের বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  গত বুধবার ১ জানুয়ারি রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (বীজ বিপণন) তেরখাদিয়াস্থ মিলনায়তনে এ প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। 

বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠানে  বিএডিসি (বীজ বিতরণ)  রাজশাহীর উপ-পরিচালক কে এম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএডিসি রাজশাহীর যুগ্ম-পরিচালক ফজলে রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম-পরিচালক শহিদুল ইসলাম, জুলফিকার আলী, আব্দুর রহমান, মিজানুর রহমান, ড. নাঈমা পারভীন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন (হিকল), সহ-সভাপতি মাজদার রহমান, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন,

রাজশাহী জেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সাবেক সভাপতি উসমান আলী, সাবেক জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি আমিনার রহমান, সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রিপন, মিলন, হাফিজুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ শেষে বীজ ডিলারদের মাঝে সনদ ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।