২১ বৈশাখ, ১৪৩৩
০৫ মে, ২০২৬

রাজশাহীতে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা রনি গ্রেফতার

Admin Published: November 13, 2024, 4:03 pm
রাজশাহীতে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ  নেতা রনি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বুধবার এক বার্তায় র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে বাপ্পি চৌধুরী রনি। এই ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী রনিকে রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।