২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে ছিনতাই চক্রের চিহ্নিত সদস্য গ্রেফতার

Admin Published: June 23, 2025, 5:07 pm
রাজশাহীতে ছিনতাই চক্রের চিহ্নিত সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের শাহমখদুম থানা এলাকা থেকে আবদুর রহিম (২২) নামের ছিনতাইকারী চক্রের চিহ্নিত এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রহিম নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার সাইফুল ইসলামের ছেলে।

সোমবার রাজশাহী র‌্যাবের পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরীর শাহমখদুম থানায় এজাহারভুক্ত আসামী রহিম। সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। মহানগরের বিভিন্ন এলাকায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলো।

র‌্যাবের জিজ্ঞাসাবাদের সে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে নগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।