২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে অপহরণ মামলার মূলহোতা গ্রেফতার, কিশোরী উদ্ধার

Admin Published: June 25, 2025, 1:30 pm
রাজশাহীতে অপহরণ মামলার মূলহোতা গ্রেফতার, কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপকণ্ঠ কর্ণহার থেকে ১৪ বছরের কিশোরী অপহরণ মামলার মূলহোতা মুরসালিনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের শিকার কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী র‌্যাবের সদস্যরা অপহরণ মামলার হোতা মুরসালিনকে গ্রেফতার করে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। গ্রেফতার মুরসালিন রাজশাহীর কর্ণহার থানার বাতাশমোল্লা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

বুধবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে আগে থেকেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো মুরসালিন। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন স্কুলে যাওয়ার পথে স্থানীয় ডাঙ্গেরহাট মহিলা কলেজে সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কর্ণহার থানায় মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যাবও অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার বিকেলে মূলহোতা মুরসালিনকে গ্রেফতার করা হয়। এ সময় কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে অপহরণকারী ও কিশোরীকে কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।