২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেফতার

Admin Published: March 16, 2025, 5:05 pm
রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো একজনতে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করলো পুলিশ। সর্বশেষ গ্রেফতার আসামীর নাম মো. বেলাল (৩৩)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সনজুর আলীর ছেলে।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি জেলার পবা উপজেলায় ১২ টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে দাখিল করা দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করে।

মামলার প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কাজ শুরু করে। টেন্ডার লুটের ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে গ্রেফতার অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ডিবি পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাতে বেলালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।