২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Admin Published: March 8, 2025, 11:34 pm
রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ রিপোর্টার :রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)। রাজশাহীর দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।