২১ বৈশাখ, ১৪৩৩
০৫ মে, ২০২৬

রাসেল ভাইপার নিয়েই রামেক হাসপাতালে দংশিত যুবক !

Admin Published: November 10, 2024, 5:29 pm
রাসেল ভাইপার নিয়েই রামেক হাসপাতালে দংশিত যুবক !

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটের ক্ষেতে কাজ করার সময় কামড় দেওয়া রাসেলস ভাইপার সাপ মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম (৩০) নামের এক যুবক। রবিবার  সকালে উপজেলার রাইপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয় বিষাক্ত  এ সাপটি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালরে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ড ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।#