স্টাফ রিপোর্টার: গত বছর ৩ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে শহীদ হন রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার মৃত এনামুল ও ডলি বেগমের পুত্র মিনারুল ইসলাম (২৭)। গত পহেলা এপ্রিল তাঁর পরিবারের সাথে দেখা করতে তাঁর বাড়ি যান গণ অভ্যুত্থান ২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এ সময় তাঁর সাথে ছিলেন গণ আন্দোলন ২৪ এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তাহসিন খান। এসময় তাঁরা শহীদ মিনারুলের পরিবারের খোঁজখবর নেন।
উল্লেখ করা যায়, শহীদ মিনারুল ইসলামরা ৩ ভাই। তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্লাস্টিক কোম্পানীতে চাকুরী করতেন। তাঁর অপর দু’ভাই সোহেল ও নাজমুল অটোচালক। মিনারুল জুলাই আগস্টে স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে ৩ আগস্ট তিনি নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন। তাঁর মরদেহ রাজশাহীতে এনে দাফন করা হয়েছে। পরিবারের লোকজন জানান, মিনারুলের স্ত্রী নুরে সান শম্পা মিনারুল নিহত হওয়ার চারদিন পর সন্তান প্রসব করেন। মিনারুল তাঁর সন্তানের মুখটাও দেখে যেতে পারেনি।