ডিএনএন ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুটি হিসাব এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।