২৩ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

Admin Published: March 22, 2025, 8:19 pm
বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ডিএনএন ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।


ফেরত আনা ব্যক্তিরা হলেন, তৃতীয় লিঙ্গের ফেরদৌস ফরহাদ রশনি (২৫), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৭), হামিদুল ইসলাম রিয়া মনি (২৭)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন, আহমাদ আলী ছেলে আদম আলী (৫০), আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪০) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।


এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ানের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ জন বিএসএফের সদস্যারা। অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদস্য।


বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ আটক করে।


রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পেরকমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে ৫ জন বাংলাদেশিকে আজ ফেরত আনা হয়েছে।