৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

Admin Published: March 12, 2026, 5:12 pm
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ কর্র্মসূচি পালন করা হয়। ‘রাজশাহীর সর্বস্তরের জনগণের ব্যানারে’ আয়োজিত এ মানববন্ধনে নগরবাসী ছাড়াও পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তারা বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার আহ্বান জানান।

মানববন্ধনে নগরীর বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ পেশাজীবীরা বক্তব্য রাখেন।